মানুষ আগে
গল্পের নাটকীয়তার চেয়ে গল্পকারের স্বস্তি ও মর্যাদা আগে।

ঠান্ডা চা একটি Bangla-first human-story platform। এখানে আমরা মানুষকে তার পদবি, জনপ্রিয়তা বা অর্জন দিয়ে বিচার করি না। আমরা শুনি ভেতরের গল্প—সংগ্রাম, পরিবর্তন, সম্পর্ক, নিঃসঙ্গতা এবং ফিরে আসার কথা।
“এক কাপ চা ঠান্ডা হতে যতটুকু সময় লাগে, কখনো একটি সত্যি কথা বলতেও ঠিক ততটাই সময় লাগে।”
প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের পাশ দিয়ে চলে যান। তাঁদের নাম হয়তো মনে থাকে না, কিন্তু বলা হয়নি এমন একটি অভিজ্ঞতা অন্য কারও জীবনকে ছুঁয়ে যেতে পারে। ঠান্ডা চা সেই গল্পগুলোকে নাটকীয় না করে, ছোট না করে, যত্ন নিয়ে ধরে রাখতে চায়।
আমাদের কাছে storytelling মানে কাউকে hero বানানো নয়। বরং একজন মানুষকে তার জটিলতা, দ্বিধা এবং অসম্পূর্ণতাসহ দেখার চেষ্টা। তাই interview-এর আগে আমরা কথা বলি; camera চালুর আগেই সম্মতি বুঝি; প্রকাশের আগেও গল্পকারকে আবার শুনি।
গল্পের নাটকীয়তার চেয়ে গল্পকারের স্বস্তি ও মর্যাদা আগে।
সংবেদনশীল দাবি যাচাই করি, কিন্তু অভিজ্ঞতার আবেগকে ছোট করি না।
পরিচয়, format এবং প্রকাশের সিদ্ধান্তে গল্পকারের স্পষ্ট নিয়ন্ত্রণ থাকে।
পরিচিত বা অচেনা—দুজনের গল্পই এখানে সমান গুরুত্বপূর্ণ। আমরা এমন গল্প খুঁজি যা সত্যি, নির্দিষ্ট এবং মানুষের ভেতরের কোনো পরিবর্তনকে ছুঁয়ে যায়। গল্পটি পরিপাটি না হলেও সমস্যা নেই।
শোনার অভ্যাস থেকেই ঠান্ডা চায়ের শুরু। নীলয় গল্পকারদের সঙ্গে গবেষণা, দীর্ঘ আলাপ এবং editorial development-এ কাজ করেন। প্রতিটি গল্পের ভাষা ও নিরাপত্তা গল্পকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হয়।
hello@thandacha.com